বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি কুমিরগোয়ালিয়া গ্রামের সড়ক দূর্ঘটনায় নিহত কাঠমিস্ত্রী কাঞ্ছু সুত্রধরের বেঁচে যাওয়া একমাত্র ছেলে শুভ কুমার সুত্রধর (১৪) ও তার দাদী পার্বতী বালা সুত্রধরকে (৭০) কে বৃহস্পতিবার দুপুরে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ তার পক্ষ থেকে উপস্থিত থেকে তাদের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। এ সময় সেখানে আরো উপস্তিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, হাবিবুল্লাহনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক, মোজাম সরকার, রাকিবুল ইসলাম রাকিব, শফিকুল ইসলাম শফি, মোসাদ্দেক হোসেন টিপু, নিশান প্রমুখ। এ বিষয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ বলেন, এ দূর্ঘটনার পর থেকে ২ দিনধরে অনাহারে থাকার খবর জানতে পেরে মানবতারকান্ডারী কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা দ্রুত ব্যবস্থা নিয়ে এতিম শিশু শুভ সুত্রধর ও তার দাদী পার্বতী বালার জন্য এ দিন দুপুরে এ সব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পাঠিয়ে দেন। আমরা তার হয়ে এসব সামগ্রী এতিম শিশু শুভ ও তার দাদীর হাতে তুলে দিলাম। উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধায় উল্লাপাড়ার বালসাবাড়ি থেকে বোনপোর অন্নপ্রাসনের দাওয়াত খেয়ে অটোভ্যানে বাড়ি ফেরার সময় উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর কবরস্থানের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে পৌছালে কোচ-অটোভানের সংঘর্ষে বৃদ্ধা পার্বতী বালা সুত্রধরের একমাত্র উপার্জনক্ষম ছেলে কাঠমিস্ত্রী কাঞ্ছু সুত্রধর, তার স্ত্রী আন্না রাণী সুত্রধর ও মেয়ে সীমা সুত্রধর নিহত হয়। এ ঘটনায় বেচে যায় কাঞ্ছুর একমাত্র ছেলে ১০ম শ্রেণীর ছাত্র শুভ কুমার সূত্রধর।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...