সোমবার, ২০ এপ্রিল ২০২৬
‘২০১৯ সালে বাংলাদেশে বাস্তুহারার সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার আর উত্তরাঞ্চলেই এর সংখ্যা প্রায় ৫ লাখ’। গত এক দশকে প্রাকৃতিক দুর্যোগে বাস্তুহারা হয়েছেন অন্তত ৬৮ লাখ মানুষ। যাদের অধিকাংশই বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতার শিকার। শুধু উত্তরাঞ্চলে প্রতি বছর ঘরহারা হচ্ছেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ। গবেষকরা বলছেন, এ অবস্থা থেকে মুক্তির জন্য নদী শাসন যেমন জরুরি, তেমনি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনমান রক্ষায় কাজ করতে হবে সরকারকে। প্রতি বছর বন্যা ও নদী ভাঙনের শিকার হন উত্তরাঞ্চলের প্রায় ৩০ লাখ মানুষ। এদের কেউ বসত বাড়ি, আবার কেউ ফসলি জমি হারিয়ে হয়ে পড়েন নিঃস্ব। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা রাউল ওয়ালেন বার্গ ইনিস্টিটিউট ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির যৌথ গবেষণায় দেখা গেছে নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়া বাস্তচ্যুতির বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইডিএমসি’র তথ্য অনুযায়ী ২০১৯ সালে বাংলাদেশে বাস্তুহারার সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার আর উত্তরাঞ্চলেই এর সংখ্যা প্রায় ৫ লাখ। কী পরিমাণ মানুষ বাস্তুভিটা হারাচ্ছেন এর সঠিক পরিসংখ্যান স্থানীয় প্রশাসনের কাছে না থাকলেও রংপুর বিভাগীয় কমিশনার জানান, এমন মানুষের পুর্নবাসনে কাজ করছে সরকার। বাস্তুচ্যুতির বিষয়টিকে জরুরি সমস্যা চিহ্নিত করে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নেয়ার দাবি বিশেষজ্ঞদের ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

বাংলাদেশ

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...