সোমবার, ২০ এপ্রিল ২০২৬
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উল্লাপাড়ায় বৃহস্পতিবার ৭১ এর মহান মুক্তিযুদ্ধে উত্তর জনপদের বৃহত্তম মুক্তিযোদ্ধা সংগঠন পলাশ ডাঙ্গা যুব শিবিরের পরিচালক উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ মির্জার ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়। উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ পৃথক পৃথকভাবে দিনটি পালন উপলক্ষে লতিফ মির্জার কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও আলোচনা সভা আয়োজন করে। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। লতিফ মির্জার কবরস্থানে আয়োজিত আলোচনা সভায় মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, সাংবাদিক গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন। উল্লাপাড়া আওয়ামীলীগ কার্যালয় এবং মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত স্মৃতিচারণ সভায় যথাক্রমে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ আহব্বায়ক মীল শহিদুল ইসলাম পুন্নু ও মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম সভাপতিত্বে করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।