চন্দন কুমার আচার্য, : গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত উপজেলা ভূমি অফিসে আগুন লেগে অফিসের ৪টি কক্ষ পুড়ে গেছে। অগ্নিকান্ডে অফিসের সকল গুরুত্বপূর্ণ রেকর্ড, আসবাবপত্র, ফটোকপি মেশিন ও ৩টি কম্পিউটার পুড়ে যায়। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ড নাশকতা হতে পারে বলে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী ও থানা পুলিশ ধারণা করছে। শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার ইমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান পুড়ে যাওয়া ভূমি অফিস পরিদর্শন করেন।
ভূমি অফিসে অগ্নিকান্ডের ঘটনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসানকে প্রধান করে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জয়নাল আবেদীন ও শাহজাদপুর পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ এই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
পুলিশ অগ্নিকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে আটক করেছে। এরা হলেন- উপজেলার ঝিকিড়া গ্রামের তুহিন, মনিহার, রেন্টু, রুবেল ও রওশন। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, উপজেলা ভূমি অফিসে কর্মরত নাইট গার্ড সাখাওয়াত হোসেন ও গুলজার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
