তানিম তূর্যঃ গতকাল সোমবার উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর বাজারে সচেতন ছাত্র সংঘ এবং অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্দ্যোগে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, নৈরাজ্য ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। অলিপুর সঃ প্রাঃ বিদ্যালয় থেকে জঙ্গিবাদ বিরোধী শপথ শেষে একটি র্যালী বের হয়ে অলিপুর বাজারে আসে। এরপর সেখানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। এতে অংশ নেয় সচেতন ছাত্র সংঘের সকল সদস্য, অলিপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী এবং অলিপুর গ্রামবাসী। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক ঘটিত জঙ্গিবাদ কর্মকান্ডের কুফল, জঙ্গি দমনে সরকারের ভুমিকা, জনগনকে এ বিষয়ে সচেতন করা, জঙ্গি দমনে সরকারকে সহযোগিতা করা, ছাত্র-ছাত্রীদের মধ্যে জঙ্গিবাদ বিরোধী মনোভাব গড়ে তোলা। আলোচনায় অংশ নেয় অলিপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম, বড়হর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ফজলুল হক ভূইঁয়া, সচেতন ছাত্র সংঘের সভাপতি সহ অলিপুর গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Source: http://chowhalinews.com/সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জামায়াত শিবিরের ৫ নেতাকর্মীকে আটক ক...
বন্যা
বানভাসি মানুষের পাশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা
জামিল আহম্মেদ পরশ:: “বন্যা নয়, জিতবে মানবতা”-এই স্লোগানে গতকাল ১২ই আগস্ট,২০১৬ইং শুক্রবার...
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ঈদে চলনবিলে দর্শনাথীদের ঢল
প্রতিবছরের মতো বর্ষা মৌসুম ও ঈদকে কেন্দ্র করে করোনার আতঙ্ক উপেক্ষা করেই চলনবিলে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদুল আজহার ছুট...
ধর্ম
শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের মোক্ষদার মোড়ে এ ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলার সংবাদ
'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে...
