শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরের উপর সন্ত্রাসী হামলা, মারপিট ও ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় শ্রমিক ইউনিয়নের শ্রমিকবৃন্দ। এদিন সকাল ৮ টায় শ্রমিকেরা উপজেলার বাঘাবাড়ীস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর পদ্মা, মেঘনা ও যমুনা জ্বালানী তেল ডিপোর মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে বাঘাবাড়ী বিপিসি’র ৩টি জ্বালানী তেলের ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় প্রেট্রোল, ডিজেল ও অকটেন সরবরাহ বন্ধ থাকে। ডিপোতে জ্বালানী তেল লোড নিতে আসা শতাধিক ট্যাংকলরি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ীতে রাস্তায় দু’পাশে অবস্থান করায় প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত বিচার দেয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হয়ে কর্মবিরতি প্রত্যাহার করে। কিন্তু সৃষ্ট যানজটে দুপুর পর্যন্ত মহাসড়কে চলাচলকারী যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজ্জাম্মেল হক জানান, গত রোববার ডিপোর সামনে উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় শ্রমিক ইউনিয়নের সদস্য আকবর আলী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরের উপর হামলা চালিয়ে মারপিট ও ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এর প্রতিবাদে গত সোমবার বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংকলরী সমবায় শ্রমিক ইউনিয়ন ও সিরাজগঞ্জ জেলা জ্বালানী তেল পরিবেশক মালিক সমিতির সমন্বয়ে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...