বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধি : গতকাল ৬ মে শুক্রবার বিকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ইসলামপুর( রামবাড়ী) গ্রামে এলাকার তরুণ যুবকদের প্রতিষ্ঠান ইসলামপুর মানবকল্যাণ ও বিদ্যাদান প্রতিষ্ঠান এর উদ্দোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লাইব্রেরি উদ্ভোধন ও কৃতি সন্মাননা অনুষ্ঠান-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। জ্ঞানচর্চারর উদ্দেশ্যে লাইব্রেরি স্থাপন ও এলাকার বিশিষ্টজন দের সন্মাননা দিতে উক্ত অনুষ্ঠান এর আয়োজন করা হয়। গতকাল বিকালে লাইব্রেরি উদ্ভোধন ও কৃতি সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব হালিমুল হক মিরু,মেয়র-শাহজাদপুর পৌরসভা। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্মানিত কাউন্সিলর কোরবান আলী, কাউন্সিলর ও প্যানেল মেয়র সিলভী পারভিন মিঠু, কাউন্সিলর নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব সোহরাব হোসেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করে তোলেন ইসলামপুর মানবকল্যাণ ও বিদ্যাদান প্রতিষ্ঠান এর অন্যতম সদস্য -সাগর আহমেদ, ফারুক হাসান কাহার, আশিকুল হক রানা, রাশিদুল ইসলাম, আরিফ হোসেন অন্যান্য সদস্যবৃন্দসহ ইসলামপুর (রামবাড়ী) গ্রামের বিশিষ্টজনেরা। কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর লাইব্রেরি উদ্ভোধন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন, কৃতি সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর মেয়র সহ, ৩ জন বীর মুক্তিযোদ্ধা, ৩ জন হাফেজে কোরআন সহ মোট ৯ জন কৃতি সন্তানকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি জনাব হালিমুল হক মিরু বলেন,বর্তমানে তরুণ সমাজ যখন মাদক নেশার দিকে ঝুকে পরছে ঠিক তখনি মানবকল্যাণ এর ব্রত নিয়ে মাদকদ্রব্য বর্জনে উৎসাহিত করা, এলাকার পরিবেশ পরিষ্কার -পরিছন্ন রাখা সহ বিভিন্ন উদ্দেশ্যে কয়েকজন যুবকের উদ্দোগে এই প্রতিষ্ঠানটি চালু হয়। তাই আমি তাদের এই মহৎ প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সফলতা কামনা করছি এবং প্রতিষ্ঠানটির পাশে থাকার প্রতুশ্রুতি দিচ্ছি। উল্লেখ্য যে, গত ২৬ শে ফেব্রুয়ারি সমাজ কল্যাণ তথা জনকল্যাণ অঙ্গীকার নিয়ে "আলোকিত মানুষ, আলোকিত সমাজ" এই স্লোগানকে সামনে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে। কয়েকজন যুবকের মহৎ উদ্দোগে চালু হয় এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!