রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কোরবান আলী হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। এদিন, রোববার (১০ জুন) বেলা ১১ টায় তিনি স্ট্রোক করে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিআরডিবি'র সভাপতি কোরবান আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, স্থানীয় এমপি, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি চয়ন ইসলাম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, যুবলীগ নেতা রাজীব শেখ যৌথ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন । এছাড়া, আওয়ামী লীগ নেতা কোরবান আলীর মৃত্যুতে শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট, গবেষক, সাহিত্যিক জনাব আবুল বাশার, ব্যবস্থাপনা সম্পাদক শরীফ সরকার, সাব-এডিটর শামছুর রহমান শিশিরসহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও স্বায়ত্বশাষিত সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আজ (রোববার) তারাবিহ নামাজের পর বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ ও ঈদগাহ মাঠে মরহুমের নামাজে যানাযা শেষে ততসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...