রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
দুই শিশুর মা ও বাবা জেলহাজতে আটক আছে আদালতের বারান্দায় কাদছে দুই শিশু এ দৃশ্য বরই বেদনাদায়ক।শিশুদুটিকে দেখাশোনার নিকট কোন আত্বীয় না থাকায় প্রতিবেশির কাছে ছিলো। শিশুদুটির কান্নায় মায়ের জামিন দুরের কথা উল্টো পুলিশ সদস্যকে শোকজ করেছিলেন বিচারক। নানির দায়ের করা মামলায় কারাগারে থাকা বাবা-মায়ের খোঁজে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বারান্দা ঘুরে ঘুরে কাঁদতে থাকা দুই শিশুর মাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিশু দু’টির বাবাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বেশসরকারি টেলিভিশনে চ্যানেল২৪ এ প্রচারিত সংবাদ আমলে নিয়ে আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ‘আদালতের বারান্দায় দুই শিশুর কান্না, বিচারের বাণী কাঁদল নিভৃতে’ শিরোনামে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে। পরে আদালত শুনানি নিয়ে শিশু দুটির মাকে দ্রুত মুক্তির নির্দেশ দেন এবং বাবার জামিনের বিষয়টি বিচারিক আদালতকে বিবেচনা করতে বলে। এছাড়াও জামিনের আদেশটি দ্রুত ই-মেইল ও ফ্যাক্সে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলার বিবরণ থেকে জানা গেছে, শিশু দু’টির নানি মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও জামাতা তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের অভিযোগে বংশাল থানায় মামলা করেন।

সম্পর্কিত সংবাদ

বেলকুচি পৌরসভা নির্বাচন

পৌর নির্বাচন

বেলকুচি পৌরসভা নির্বাচন

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ছয়টি পৌরসভার মধ্যে বেলকুচি পৌরসভা...

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে  তাঁত শ্রমিকের আত্মহত্যা

অপরাধ

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে তাঁত শ্রমিকের আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ নেশার টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে শান্তা ইসলাম (২৬) নামের এক তাঁ...

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

স্বাস্থ্য

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুল...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...