বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আজ রবিবার থেকে সংশোধিত রুটিনে টেলিভিশন ক্লাস হচ্ছে। গত বৃহস্পতিবার দুই স্তরের পৃথক সংসদ টেলিভিশন ক্লাসের সময়সূচি প্রকাশ করা হয়। নতুন রুটিন অনুযায়ী আগামী ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত সম্প্রচার করা হবে শিক্ষকদের রেকর্ড করা ক্লাস। নতুন রুটিন অনুযায়ী, তিনটি ধাপে প্রতিদিন মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১২টি ক্লাস হবে। সকাল ১০টা ৪০ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত সম্প্রচারিত হবে শিক্ষকদের ভিডিও ধারণ করা এসব ক্লাস। রুটিনে বলা হয়েছে, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন প্রতিষ্ঠান এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রাধান ও শ্রেণি শিক্ষকরা শিক্ষার্থীদের 'আমার ঘরে আমার স্কুল' অনুষ্ঠান সম্পর্কে অবহিত করবেন। বিশেষ প্রয়োজনে ক্লাস রুটিন পরিবর্তন হতে পারে। এরপর আগামী সপ্তাহে নতুন ক্লাস রুটিন প্রকাশ করা হবে মাউশির ওয়েবসাইটে। প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য দেওয়া হবে হোমওয়ার্ক। পরদিন তা টেলিভিশনের পর্দায় সঠিক উত্তরগুলো দেখানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের এসব বাসার কাজের খাতা মূল্যায়ন করে নম্বর দেওয়ার নির্দেশনা দিয়েছে মাউশি। এছাড়া টেলিভিশনে প্রচার হওয়া সব ক্লাস কিশোর বাতায়নে দেওয়া হবে। শিক্ষার্থীরা যেকোনো সময়ে তা দেখতে পারবে। সেখানে নানা ধরনের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলার ছলে শিখতে পারবে বলে জানানো হয়েছে। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...