ফ্যাফ ডু প্লেসি, রোহিত শর্মা, বিরাট কোহলির পর তামিমের নতুন চমক পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। তামিম ইকবালের পরবর্তী লাইভ শোতে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন তিনি।
সোমবার (১৮ মে) তামিমের সর্বশেষ লাইভ এপিসোডে অতিথি হিসেবে ছিলেন ভারতীয় অধ্নায়ক বিরাট কোহলি। তামিম ও কোহলির লাইভ জমে ওঠার আগেই অবশ্য শেষ হয়ে যায়। ২৬ মিনিটের এই এপিসোডের শেষদিকে তামিম জানান, পরবর্তী এপিসোডে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম।
ওয়াসিমের বশেস অতিথি হিসেবে যুক্ত হওয়ার শো-তে অতিথি হিসেবে থাকবেন সাবেক তিন অধিনায়ক। তারা হলেন- সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট, বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদন নান্নু এবং বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও তামিমের চাচা আকরাম খান।
তামিম বলেন, ‘কালকেও অনেক বড় একটা সারপ্রাইজ আছে। কাল থাকবেন খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান। এই তিনজনের সাথে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম।’
তামিম মনে করেন, ওয়াসিম আকরামের শো থেকে অনেকেই বোলিং নিয়ে পরামর্শ নিতে পারবেন। কোহলির সাথে তামিমের লাইভ আড্ডা সংক্ষিপ্ত হওয়ার আক্ষেপ ছিল অনেকের। তবে আকরামদের এপিসোড দীর্ঘ সময় ধরে চলবে বলে জানান তামিম।
তিনি বলেন, ‘আমাকে অনেক স্থানীয় কোচই ফোন করে বলেছেন, ওয়াসিম আকরামের কাছ থেকে যদি বোলিং টিপস নেওয়া যায় তাহলে অনেকে জানতে-শিখতে পারবে। আশা করি কাল লম্বা শো করবো। ১৯৯৯ বিশ্বকাপ, ১৯৯৭ আইসিসি ট্রফি নিয়ে কথা বলব।’
প্রসঙ্গত, এই শো শুরু হবে আজ মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়, সরাসরি সম্প্রচারিত হবে তামিমের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
সূত্রঃ বিডি ক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
অপরাধ
ইরানে ‘ভালোবাসার অপরাধে’ মেয়ের শিরশ্ছেদ করলেন বাবা
ইরানে ভালোবাসার মানুষকে বিয়ের অপরাধে ১৪ বছর বয়সী মেয়েকে হত্যা করলেন বাবা।তেহরান থেকে ৩২১ কিলোমিটার উত্তর-পশ্চিমের ত...
