রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রাজশাহীর তানোরে আওয়ামী লীগ কর্মীর স্ত্রীকে নিয়ে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান পালিয়ে গেছেন। এ ঘটনায় রবিবার সকালে ওই ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী এরশাদ মিয়া তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তানোর থানার ওসি রাকিবুল হাসান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি নিয়ে থানায় জিডি করা হয়েছে। বাদী চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগে প্রকাশ, গত ১৫ মে গভীররাতে উপজেলার গাগরন্দ সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ কর্মীর স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যাওয়া তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মোমিনুল হক মমিন (৪৬)। তিনি পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি। বিএনপি নেতা চেয়ারম্যান মমিন বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগ কর্মী ও আলু ব্যবসায়ী এরশাদ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারী এরশাদ মিয়া গণমাধ্যমকে জানান, তার স্ত্রী আলু বিক্রি করা ৩ লাখ ৯০ হাজার টাকা ও সোয়া ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিএনপি নেতা মমিন চেয়ারম্যানের সঙ্গে পালিয়ে গেছে। বিষয়টি নিয়ে তিনি থানায় জিডি করেছেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...