বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুল খালেক বলেন আইএস ও জঙ্গি সংগঠনগুলো ধর্মের নামে নির্বিকারে মানুষ হত্যা করছে। ইসলাম ধর্মে মানব হত্যা জঘন্য অপরাধ। তার পরেও তারা ধর্মের দোহাই দিয়ে নির্বিকারে মানুষ হত্যা করছে। এদেশে কখনই জঙ্গিবাদ ছিলনা ভবিষ্যতেও কোন জঙ্গি গোষ্ঠিকে প্রশ্রয় দেয়া হবেনা। তিনি বিদেশী হত্যার নিন্দা জানিয়ে বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়ীক সুজলা সুফলা শস্য শ্যামলা শান্তিপুর্ন দেশ। তিনি আরো বলেন রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক গুনি কবি সাহিত্যিকের চারণভুমি শাহজাদপুর । এখানে জন্ম গ্রহন করে আমি নিজেও ধন্য। তিনি তার শৈশবের স্মৃতিচারণ করে এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন।

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদ আয়োজিত এ গুণীজন সংবর্ধনায় শাহজাদপুর উপজেলার বাসুরীয়া গ্রামের কবি হেদায়েত আলী বাসুরীকে তার সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট ও সনদ দিয়ে সংবর্ধনা ও বঙ্গরত্ন খেতাব প্রদান করা হয়।

এ্যাডভোকেট বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. মুহাম্মদ আব্দুল জলিল, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ড, অনুপম হীরা মন্ডল, বাংলা বিভাগের প্রভাষক মাহমুদা আক্তার, শাহজাদপুর সাহিত্য মেলার সভাপতি গাজী সৈয়দ শুকুর মাহমুদ। আরো বক্তব্য রাখেন কবি ও গীতিকার খ.ম. আসাদ, কবি ও সাহিত্যিক শামসুল ইসলাম পলাশ, হাসান রেজা মানিক, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, পারভেজ আক্তার, মোজাম্মেল হক, আব্দুর রউফ, প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!