শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Salman আজ থেকে ২৬ বছর আগের ঘটনা, এক গভীর রাতে ওরলি থেকে বান্দ্রায় নিজের বাড়ি ফিরছিলেন বলিউড তারকা সালমান খান। ফেরার পথে দেখলেন একটি স্কুটার উল্টে পড়ে আছে। সেই স্কুটারটির বেশকিছু দূরে মারাত্মক জখম হয়ে পড়ে আছেন একজন। ব্যাথায় তিনি কাতরাচ্ছেন। সালমান নিজের গাড়িতে করে ওই লোকটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আর সে যাত্রায় বেঁচে যান ওই আহত মানুষটি। পরেরদিন সালমান জানতে পারেন যাকে হাসপাতালে নিয়ে গেছেন তিনি তার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির কোরিওগ্রাফার জয় বোরাডে। তখন থেকেই দু’জনের মধ্যে বন্ধুত্বের যাত্রা। এরপর জয় সালমানের অনেক চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। আর ‘হ্যাম আপকে হ্যায় কৌন’ ছবি দিয়ে তো তিনি জাতীয় পুরস্কারই বাগিয়ে নেন। জয় বোরাডেকে ভালোবেসে ‘মাস্টারজি’ বলে ডাকতেন সালমান। শুধু তাই নয়, জয়ের ক্যানসার ধরা পড়ার খবর জানতে পেরে ব্যক্তিগত ডাক্তারের কাছে এবং মুম্বাইয়ের নামকরা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেন সালমান। এমনকি চিকিৎসার সব খরচও বহন করেন তিনি। সালমানের এ বন্ধুটি সোমবার পৃথিবী ছেড়ে চলে যান। মৃত্যুর খবর পয়ে সালমান সব শ্যুটিং ফেলে রেখে ছুটে আসেন হাসপাতালে। মৃতদেহ রাখা অ্যাম্বুলেন্সে চড়ে বসেন সালমান খান। সারাটা রাস্তা তিনি বন্ধুর নিথর দেহের পাশেই বসেছিলেন আর অঝোরে চোখের জল ফেলেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র...

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

অপরাধ

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...