বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জন্ম-নিবন্ধন, নাগরিক ও জাতীয়তা সনদ, ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রের জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন গালা ইউনিয়নবাসী। ভোগান্তি লাঘবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ইউনিয়নবাসী।

৫ বছরেও ইউনিয়ন পরিষদে পা পড়েনি চেয়ারম্যানের। এতে নাগরিক সুবিধা বঞ্চিত সিরাজগঞ্জ শাহজাদপুরের গালা ইউনিয়নবাসী। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পরেছে ইউনিয়ন পরিষদ ভবনও। জন্ম-নিবন্ধন, নাগরিক ও জাতীয়তা সনদ, ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রের জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন ৩৯ টি গ্রাম নিয়ে গঠিত গালা ইউনিয়নবাসী। রয়েছে অতিরিক্তি অর্থ আদায়ের অভিযোগও।

 এখানকার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাতেন থাকেন ইউনিয়নের হাট বায়ড়া গ্রামে। ৫ বছরে একবারও আসেননি ইউনিয়ন পরিষদে আর ইউপি সচিব অফিস করেন শাহজাদপুর পৌর সদরে। তাই সরকারি সেবা পেতে স্থানীয়দের যেতে হয় শাহজাদপুর পৌর সদরে কিংবা চেয়ারম্যানের বাড়িতে। গ্রাম আদালত ও তথ্য কেন্দ্র না থাকায় সরকারি সেবা থেকে বঞ্চিত ইউনিয়নবাসী। নাগরিক পরিচয়পত্র, জন্ম-মৃত্যু সনদ, ত্রাণ পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। আসতে হয় পৌর সদরে এতে করে আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। জন্ম-নিবন্ধন, নাগরিক ও জাতীয়তা সনদ, ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র পেতে ছুটতে হয় গালা ইউনিয়ন থেকে ১৫-২০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় শাহজাদপুর পৌর সদরে আসার জন্য।

সরেজমিনে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে দেখা যায় চেয়ারম্যানের কক্ষে ঝুলছে তালা। পরিষদের আঙ্গিনায় শুকানো হচ্ছে পাট আর জরো করে রাখা হচ্ছে পরিষদের বারান্দায়।

পরিষদের আঙ্গিনায় শুকানো হচ্ছে পাট

খোঁজ নিয়ে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, নির্বাচিত হওয়ার পর একদিন পরিষদে এসেছিল তারপর দীর্ঘ প্রায় ৫ বছর ধরেই চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলছে। ইউপি সচিব অফিস করেন পৌর সদরে এ কারনে সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র ও সনদ পায় না ইউনিয়নবাসী। এছাড়া বিদেশগামীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। যেকোন কাজের জন্য যেতে হয় চেয়ারম্যান এর বাড়ী অথবা শাহজাদপুর পৌর সদরে। ভোগান্তি লাঘবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন প্রতিবেদককে বলেন, ভবনটি ঝুকিপূর্ন ও পরিষদে আমার জীবনের নিরাপত্তা নাই তাই আমি পরিষদে বসি না। আপনার জীবনের নিরাপত্তা নাই কেন এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন ১৯৭৭সালে আকলম চেয়ারম্যানকে সকাল বেলায় গুলি করে মারলো দেশবাসী সবাই জানে। ওখানে আমাকে যে মারবে না তার কোন গেরান্টি আছে। তাই পরিষদে অফিস করি না।

দ্রুত গালা ইউনিয়নবাসীর ভোগান্তী লাঘবের প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...