রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

করোনা সংক্রমণ রোধ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা ছিল না এবং স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 ড. খন্দকার মোশাররফ বলেন, সরকারের উদ্দেশ্য ছিল জনগণের দুঃসময়কে পুঁজি করে নিজেরা লাভবান হওয়ার। সেই কারণে এই সরকারের গাফিলতি, তাদের পরিকল্পনাহীনতা, তাদের অযোগ্যতা, ব্যর্থতার কারণেই আজকের এই পরিস্থিতি। অতএব এর দায় সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, অত্যান্ত দুর্ভাগ্য যে সরকার ব্যর্থ, স্বাস্থ্য অধিদপ্তর ব্যর্থ, স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থ। এই ব্যর্থতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের পদত্যাগ করা উচিৎ। সরকার যদি এই সংকট সমাধান করতে না পারে তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে তাদের পদত্যাগ করা উচিৎ। আর যারা এই সমস্যা সমাধান করতে পারবে তাদের হাতে এই দায়িত্ব দিয়ে দেশের জনগণকে রক্ষা করা উচিৎ।

বিএনপি এই নীতিনির্ধারক বলেন, যখন ভারতে প্রথম ডেল্টা ভ্যারিয়ান্ট দেখা দিয়ে ছিলো তখন বিএনপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিলো সীমান্ত কড়াকড়ি ভাবে বন্ধ করে দেওয়ার জন্য। সরকার লোক দেখানোর জন্য ঘোষণা দিয়েছিলো যে সীমন্ত বন্ধ করেছে। কিন্তু সীমান্ত বন্ধ করে নাই, নিয়ন্ত্রণ করে নাই বলেই আজ ভারতের ডেল্টা ভ্যারিয়ান্ট সারা দেশে ছড়িয়ে পরেছে। এটা সারা বিশ্বে প্রমানিত যে এটা ডেঞ্জারাস ভ্যারিয়ান্ট।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...