বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে শনিবার(৭জানুয়ারী) রবীন্দ্র কাছারি বাড়ী মিলনায়তনে ইউনিক মডেল স্কুলের উদ্দোগে মেধা অন্বেষণ প্রতিযোগিদের মধ্যে মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরুষ্কার প্রদান করা হয়। 

উক্ত প্রতিযোগীতায় উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ১২শত শিক্ষার্থীর অংশগ্রহণ করে।এসময় প্রতিযোগীতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করে জান্নাতুল মাওয়া টুম্পা ও সাবা মনি, ২য় স্থান অধিকার করে মো. মেহেদী হাসান ও তিনজন শিক্ষার্থী ৩য় স্থান অধিকার করে যথাক্রমে আতকিয়া আতিয়া সামিয়া, শিহাব ভুইয়া ও মাসরুফা তাসনিম।

ইউনিক মডেল স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সাইফুল্লাহ হাসিমের সঞ্জালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরুলোদী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান লিয়াতক আলী, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিক মডেল স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম, আল আমিন, মাহে আলম, মুসালিন জর্জ সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।

এতে প্রথম পুরুষ্কার ২ জনকে ১০ হাজার করে নগদ ২০ হাজার টাকা, ২য় পুরুষ্কার ১ জনকে ৫ হাজার টাকা, ৩য় পুরুষ্কার ৩জনকে ৩ হাজার টাকা ৯ হাজার, ৪র্থ পুরুষ্কার ১০০ জনকে ক্রেস্ট, কলম, ফাইল, সনদপত্র, ৪১৪ জনকে সার্টিফিকেট, ফাইল ও কলম প্রদান করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...