রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে ১৯টি মামলার আসামী শামীম সেখ কেতাব শামীম (৩০) কে ৪২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ী আনারস ঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামীম সেখ কেতাব শামীম পুঠিয়াবাড়ী মহল্লার মৃত ফরজ আলী সেখের ছেলে।

বুধবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ ২নং পুলিশ ফাঁড়ির ইনর্চাজ তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে হোসেনপুর পুঠিয়াবাড়ী আনারস ঘাট থেকে তাকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশি করে ৪২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। এরআগে ইয়াবা ও বিভিন্ন মাদকসহ একাধিক বার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। ৫টি মামলায় ওয়েন্টভুক্তসহ ১৯টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, শামীম সেখ কেতাব শামীমের বিরুদ্ধে হোসেনপুর, ধানবান্ধি, পুঠিয়াবাড়ী, আনারস ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যকলাপে পরিচালনা করে আসছে বলে নানা অভিযোগ ও ১৯টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...