সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে ছেলেকে লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা অপহরণ মামলার ১ বছর পর ভিকটিম শাহীন আলমকে (২২) উদ্ধার করেছে ডিবি পুলিশ। সে শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের হাসান আলীর ছেলে।

রোববার দুপুরের দিকে এক প্রেস ব্রিফিংয়ে ওসি (ডিবি) মানিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। তার মা মাজেদা বেগম বাদী হয়ে ২০২০ সালের ৪ জুলাই প্রতিপক্ষ হোসেন আলীসহ ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ভিকটিমকে লুকিয়ে রেখে বাদি এ মিথ্যা মামলা দিয়ে আপোষের শর্তে আসামিদের কাছে টাকা দাবি করছিল।

ওই বছরের ১৭ জুলাই এ মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে উর্ধতন কর্তৃপক্ষ। পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র দিক নির্দেশনায় এ মামলার তদন্ত শুরু করা হয় এবং এ তদন্ত শেষে পুলিশ জানতে পারে বাদি ভিকিটিমকে লুকিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ওইদিন রাতে ডিবি পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। ভিকিটিম শাহীন আলম তার দুই বন্ধু জহুরুল ও মিন্টুর সাথে গাজীপুরে থাকতো। ২০২০ সালের ১৪ জুন গাজীপুর থেকে ৩বন্ধুই নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়। আসতে দেরি হওয়ায় তারা  উল্লাপাড়া উপজেলার বড় লক্ষীপুর গ্রামের জহুরুলের বাড়িতে অবস্থান নেয়।

এ সময় গ্রামবাসী তাদেরকে ইয়াবা ব্যবসায়ী সন্দেহ করে আটক করে এবং চর-থাপ্পর দেয়ার পর জহুরুলের বাবা-মার জিম্মায় দেয়।এ ঘটনার ২ দিন পর শাহীন আলম তিন বন্ধুসহ নিজ বাড়ি গিয়ে বাবা-মায়ের কাছে এ তথ্য ফাঁস করে। এতে তার মা ছেলে শাহীন আলমকে লুকিয়ে রেখে উল্লাপাড়া উপজেলার বড় লক্ষীপুর গ্রামের হোসেন আলীসহ ৭ জনকে আসামি করে সংশ্লিষ্ট (উল্লাপাড়া) থানায় এ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ওই বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

বাংলাদেশ

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...