সরকারের অব্যবস্থাপনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বলেন, লকডাউন লকডাউন খেলার এসব সিদ্ধান্ত পাবনার হেমায়েতপুর থেকে আসছে বলে মনে করছে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,'সরকারের নিজস্ব দুর্নিতীপরায়ণ মহলকে সহায়তা করার জন্যই টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের ক্ষেত্রে সরকার সুনির্দিষ্ট কোন রোডম্যাপ করতে ব্যার্থ হয়েছে। উপরন্তু মিথ্যাচারের মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে প্রতিনিয়ত।'
এসময় টিকা সংগ্রহ ও বিতরণের রোডম্যাপ প্রকাশের দাবি জানান মির্জা ফখরুল। খালেদা জিয়ার গ্যাটকো মামলা প্রসঙ্গে তিনি বলেন, এই মামলা নিয়ে আদালতের মন্তব্য প্রমাণ করে এদেশে সুষ্ঠু বিচার পাওয়ার পথ বন্ধ হয়েছে।
মির্জা ফখরুল গ্যাটকো মামলা প্রসঙ্গে বলেন,'গ্যাটকো মামলায় বেগম খালেদা জিয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে ততে, স্থায়ী কমিটির সভায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করা হয়।'
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
