বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে। সেই সাথে আমীরে জামায়াত মাওঃ নিজামী সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা কান্ডের সাথে জড়িতদের চিহৃিত করে বিচার করতে হবে। আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান।রফিকুল ইসলাম খাঁন, মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে শাহজাদপুরের পোরজনা জারিফ এন্ড সাকিব চিলড্রেন পার্কে উপজেলা জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাহজাদপুর উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী নজরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নিজাম উদ্দিন, উপজেলা সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক, পৌর জামায়াতের আমীর মাওঃ আমিনুল ইসলাম, উপজেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রশিবির সাবেক সভাপতি মির্জা হুমায়ুন, আব্দুস সবুর, আক্তার হেসেন, শাহজালাল, আল আমিন হোসেন, রফিকুল ইসলাম প্রমূখ। ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সাবেক ও বর্তমান ছাত্রশিবিরের প্রায় ৫শতাধিক নেতা-কর্মী ছাড়াও জামায়াত ও যুব জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
সম্পাদকীয়
রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
