সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে প্রধানমন্ত্রীর উপহারের ৮১ টি ঘর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে বুধবার(৯ আগষ্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ৪র্থ পর্যায়ের(২য় ধাপ) জমির দলিল ও ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন এবং এ প্রকল্পের আওতায় উপজেলার ৩৬২টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মধ্য দিয়ে শাহজাদপুর উপজেলাটি ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

জানা যায়, 'আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার' স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন অর্থাৎ যাদের জমিও নেই ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য নতুন করে এ প্রকল্পে উপজেলার রুপবাটি ইউনিয়নে ৮১ টি ঘর নির্মান করা হয়েছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ করা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫শ টাকা। প্রতিটি ঘরের দুটি রুম, একটি বাথরুম, একটি কিচেন রুম ও একটি কমন স্পেস রয়েছে। 

উপজেলা প্রশাসন আয়োজিত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশানার(ভূমি) লিয়াকত সালমান, অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধীজন ও গৃহহীন নতুন ৮১টি পরিবারসহ ৩৬২টি পরিবার উপস্থিত ছিলেন। পরিশেষে উপজেলার ৮১ গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয় এবং সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র(নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ) এর পক্ষ থেকে ৩৬২ টি গৃহহীন পরিবারসহ ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

বাংলাদেশ

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...