সিরাজগঞ্জ শাহজাদপুরে চৌকি আদালতের টিন চুরি ও চুরি করা টিন কেনার অভিযোগে ২ জনকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। এরআগে গতশুক্রবার শাহজাদপুর সিনিয়র জজ আদালতের হিসাব রক্ষক এনামুল হক বাদী হয়ে অজ্ঞাতমানা আসামী করে একটি মামলা দায়ের করেন।
আটককৃতরা হল শাহজাদপুর পৌর সদরের দরগাপাড়া গ্রামের মৃত আজিজুল হক(মধু)’র ছেলে মিলন আলী প্রাং(৩৫) ও দ্বারিয়াপুর পশ্চিমপাড়ার মৃত জালু শেখের ছেলে লাবলু শেখ(৫৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পর শাহজাদপুর থানা পুলিশ পৌর সদরের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এসআই কাঞ্চন প্রাং এর নেতৃত্বে এএসআই সুমন চন্দ্রসহ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দরগাপাড়া থেকে মিলন আলীকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হালুয়াঘাটির লাবলু শেখের নিজস্ব রিক্সা গেরেজ থেকে চুরিকৃত টিন উদ্ধার ও তাকে আটক করে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, অভিযান চালিয়ে চুরিকৃত টিন উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়। শনিবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ
শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...
