সিরাজগঞ্জ শাহজাদপুরে নিষিদ্ধ চায়না দোয়ার জাল তৈরীর সরঞ্জামসহ প্রায় ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দোয়ার জাল আটক করে শাহজাদপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০(দশ)হাজার টাকা জরিমানা ও চায়না দোয়ার জাল পুড়িয়ে ধ্বংস করে উপজেলা মৎস্য অধিদপ্তর। কিন্তু অদৃশ্য কারনে জাল তৈরী সরঞ্জাম জব্দ অথবা ধ্বংস কোনটাই করেনি মৎস্য অধিদপ্তর এবং ভ্রাম্যমান আদালত। এনিয়ে এলাকাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম।
জানা যায়, শনিবার (১৮জুন) দিবাগত রাতে শাহজাদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই রঞ্জু নেতৃত্বে সংগীয় ফোর্সসহ উপজেলার পোরজনা ইউনিয়নের নিমতলা গ্রামের বকুল চন্দ্র হালদার এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দোয়ার জাল তৈরীর সরঞ্জামসহ জাল হাতেনাতে আটক করে। পরে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম উপস্থিত হয়ে তৎক্ষনিক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯৫০ সালের মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনের ৫/খ ধারায় নিষিদ্ধ জাল পাওয়ায় বকুল চন্দ্র হালদারকে ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত নিষিদ্ধ চায়না দোয়ার জাল ইউনিয়নের নিমতলা মন্দিরের সামনে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ও ইউএনও এর উপস্থিতিতে জনসস্মুখে পুড়িয়ে ধ্বংস করা হলেও অদৃশ্য কারনে জাল তৈরীর সরঞ্জাম জব্দ বা ধ্বংস করা হয়নি।
জাল তৈরী সরঞ্জামের বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম ক্যমেরার সামনে বক্তব্য প্রদান করতে অস্বীকৃতি জানান।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
