সিরাজগঞ্জ শাহজাদপুরে শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাজারের দক্ষিণ পাশে গ্রামীণ ব্যাংকের সামনের সড়ক থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ৭০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধ দিনের বেলায় স্থানীয় তালগাছি বাজারে ঘোরাঘুরি করে রাতে গ্রামীণ ব্যাংকের সামনে থাকত। শনিবার সকালে স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সকাল ৮টার দিকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, লাশের প্রাথমিকভাবে সুরতহাল শেষে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি ইতিমধ্যেই লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
পৌর নির্বাচন
বেলকুচি পৌরসভা নির্বাচন
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ছয়টি পৌরসভার মধ্যে বেলকুচি পৌরসভা...
অপরাধ
উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে তাঁত শ্রমিকের আত্মহত্যা
উল্লাপাড়া প্রতিনিধিঃ নেশার টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে শান্তা ইসলাম (২৬) নামের এক তাঁ...
স্বাস্থ্য
করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড
স্বাস্থ্য
করোনাভাইরাস: স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান মারা গেছেন
শাহজাদপুর
শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: শাহজাদপুরে আজ শুক্রবার সকালে বাবার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ পাখি খাতুন (৩০) নামের এক গৃহবধুর ম...
