করোনা মহামারিতে এলাকাবাসীকে সুরক্ষা ও মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার দুইবারের সাবেক মেয়র হালিমুল হক মিরু ৫ শতাধিক মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।
জানা যায়, আজ রবিবার (১১ জুলাই) সকাল নয়টায় পৌর শহরের পাইলট হাইস্কুল মাঠে স্থাপিত সবজি ও কাচা বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে পাঁচ শতাধিক ক্রেতা ও বিক্রেতা এবং পার্শ্ববর্তী সড়কে রিকশা চালক ও যাত্রীদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর, অসীম ঠাকুর, বেততৈল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম, শান্ত, লাল্টু, ছাত্রনেতা লতিফুল হক সৈকত, হৃদয়, নাঈম, সমুদ্র ও অর্ণব প্রমূখ।
এসময় শাহজাদপুর পৌরসভার দুই বারের সাবেক মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু বলেন, বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবের ফলে বাংলাদেশেও এর প্রকোপ শুরু হয়েছে। ইতিমধ্যেই শাহজাদপুরে শতাধিক মানুষ এই করোনায় আক্রান্ত হয়েছে।
করোনা মহামারি থেকে সবাইকে সুরক্ষা ও সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি করাই আমার এই সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্দেশ্য। আমি সবাইকে আহবান জানাই প্রত্যেকে যেন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করেন। এবং সচেতন থেকে নিজেকে ও পবিবারকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
