বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বয়স্ক ও বিধবা ভাতা পেতে প্রায় ১৪ হাজার জন অনলাইনে আবেদন করেছে।

রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকা থেকে বয়স্ক ভাতার জন্য ৭ হাজার ৩’শ ৮৭ জন ও বিধবা ভাতার জন্য ৬ হাজার ৪’শ ৯৫ জন অনলাইনে আবেদন করেছেন।

অনলাইনে আবেদনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ বলেন, অনলাইনে আবেদন শুরু হওয়ার আগে থেকেই আমরা উপজেলার প্রতিটা ইউনিয়নে প্রচার করেছি। উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে মাইকিং করে প্রচার করা হয়েছে। তাই এবার আবেদনও বেশি হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ১৫ হাজার ৬’শ ৪১ জন বয়স্ক ভাতা এবং ৫ হাজার ৭’শ ১ জন বিধবা ভাতার আওতায় প্রতি মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন।

উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিদের সাথে কথা বললে এবিষয়ে তারা বলেন,  মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের উপজেলার ভাতার বরাদ্দ বারিয়ে দিয়ে যেন স্বল্প উপার্জনক্ষম ও উপার্জনে অক্ষম বয়স্ক এবং বিধবাদের ভাতা প্রদান করে তাদের পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধি করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...