শাহজাদপুরে প্রফেসর ডাঃ এম.এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা মাঠে অনুষ্ঠিত ওই ফাইনাল খেলায় তাবাচ্ছুম ট্রেড ফুটবল একাদশ ও ভাই ভাই কিংস্ ফুটবল একাদশ এ
দু'টি দল প্রতিন্দন্দ্বীতা করে। উক্ত খেলায় ভাই ভাই কিংস্ ফুটবল একাদশকে ০-১ গোলে পরাজিত করে তাবাচ্ছুম ট্রেড ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলার নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে তাবাচ্ছুম ট্রেড ফুটবল একাদশের ৫ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বরাত আলী জয়সূচক গোলটি করেন। প্রফেসর ডাঃ এম.এ মতিন স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্টে ৪ টি দল অংশ নেয়। এ খেলায় সেরা গোলদাতার পুরস্কার নেন সিয়াম শামছু ফুটবল একাদশের খেলোয়াড় শামীম ও
ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার নেন চ্যাম্পিয়ন দল তাবাচ্ছুম ট্রেড ফুটবল একাদশের খেলোয়াড় বরাত আলী।
এ ফাইনাল খেলা শেষে উক্ত মাঠে প্রফেসর ডাঃ এম.এ মতিন স্মৃতি সংঘের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডাঃ এম.এ মতিন স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও হাবিবুল্লাহনগর ইউপি সদস্য শাহাদৎ হোসেন, বিশেষ অতিথি শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো: আলাল হোসেন, যুগ্ম-আহবায়ক মো: জাহিদুল ইসলাম, জিয়াউল হক সোহেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাকির হোসেন পলাশ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
উক্ত ফাইনাল খেলা পরিচালনা করেন ম্যাচ রেফারি মো: কোরবান আলী, লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন মাসুদ রানা ও সুজন।
উক্ত খেলায় অসংখ্য ক্রীড়ামোতী দর্শক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
সম্পাদকীয়
রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
