বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার থানারঘাট এলাকার করতোয়া নদীর তীরে অবস্থিত দুর্গা প্রতিমা বিসর্জনের একমাত্র ঘাটটি স্থায়ীভাবে নির্মাণের জোরালো দাবী উঠেছে। শাহজাদপুর পৌর এলাকার দুর্গা প্রতিমা বিসর্জনের একমাত্র এ ঘাটের দীর্ঘদিন ধরে কোনরূপ সংস্কার না করায় বর্তমানে এটি ধর্মীয় কাজের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে জরুরী ভাবে এ ঘাটটি স্থায়ীভাবে নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকার সাংবাদিকদের জানান, ‘সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে শাহজাদপুর পৌর এলাকার ২৯টি পূজা মন্ডপের দুর্গা প্রতিমা বিসর্জনের একমাত্র স্থান হিসেবে থানারঘাটস্থ করতোয়া নদীর তীরবর্তী এ ঘাটটি ব্যবহৃত হয়ে আসছে। ঐতিহ্যবাহী এ ঘাটটিতে নামার রাস্তার একপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে ও অন্যপাশ দখলে দখলে ক্রমেই সংকুচিত হয়ে গেছে। এছাড়া, বছরের পর বছর পৌর এলাকার দুর্গা প্রতিমা বিসর্জনের একমাত্র এ ঘাটটি সংস্কারের অভাবে অযতেœ অবহেলাই রয়ে গেছে। জরুরী ভিত্তিতে ঘাটটি সংস্কার না করা হলে আসন্ন দুর্গাপূজায় পৌর এলাকার ২৯টি দুর্গা প্রতিমা বিসর্জন কাজ বিঘিœত হতে পারে।’

এদিকে, গতকাল দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের নিকট শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ঘাটটি স্থায়ীভাবে নির্মাণের দাবী জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক মানিক সরকারসহ সহ-সভাপতি তুষার কান্তি সাহা, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, কার্যকরী সদস্য উত্তম সাহা, দীনু কুন্ডুসহ শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, ‘ প্রতিমা বিসর্জনের একমাত্র এ ঘাটটি স্থায়ীভাবে নির্মাণে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা প্রদান করা হবে।’

অন্যদিকে, এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, ‘আগামী ১ সপ্তাহের মধ্যে পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

শিল্প ও সাহিত্য

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

অপরাধ

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

“শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের একটি ঘাট দিয়ে অবৈধ ৬ লাখ লিটার ডিজেল তেল উত্তরাঞ্চ...