শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কলার ফাউন্ডেশন পক্ষ থেকে বৃহস্পতিবার (২০জানুয়ারি) সকালে শাহজাদপুরে প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ২০২১ সালে এসএসসি তে উত্তীর্ণ ছাত্রীদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোরহাব আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আকিদুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্কলার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মির্জা হুমায়ুন, প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আবদুর রউফ, মো; রওশন আলি, শিক্ষক আজমল হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ
শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...
