সিরাজগঞ্জের শাহজাদপুরে সিরাজুল ইসলাম (২৫) নামের এক যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সিরাজুল ইসলাম উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুনদহ গ্রামের মোঃ আনছার প্রামানিকের ছেলে, সে পেশায় একজন কৃষক। নিহত সিরাজুল একটি ৮ বছর বয়সী ও একটি ৭ মাস বয়সী দুটি কন্যা সন্তানের জনক। তার মানুষিক সমস্যা ছিল বলে পরিবারের সদস্যরা জানায়।
জানা যায়, শুক্রবার(২২ আগষ্ট) দুপুরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুনদহ গ্রামের আনছার প্রামাণিকের ছেলে সিরাজুল ইসলাম ঘরের ডাফের (তীরের) সাথে ওড়না পেচিয়ে ঝুলতে থাকে। পরে বাড়ির লোকজন তার কোন সারাশব্দ না পেয়ে ঘরে উকি দিলে সিরাজুলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে ঘরের দরজা ভেঙে তার দেহ নামায়।
এই বিষয়ে নিহতের পিতা আনছার আলী জানান, আমার ছেলের দীর্ঘদিন যাবৎ মানুষিক সমস্যা ছিল। সম্প্রতি তার অসুস্থ্যতা আরো বৃদ্ধি পেয়েছিল। তার মৃত্যুতে আমাদের কারও প্রতি কোন অভিযোগ নেই।
এই বিষয়ে শাহজাদপুর থানার ওসি (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ বলেন, আত্মহত্যার খবর পেয়ে এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সুরতহাল শেষে শুক্রবার বিকালে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, শনিবার নিহতের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
সম্পাদকীয়
রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
