বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ হোসেন আলী (২২) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার তালুকদার সেটুয়ানা গ্রামের মৃত নেজমত প্রাং ছেলে এবং কারিমা আক্তার (২০) মোঃ হোসেন আলী স্ত্রী ও একই থানার চরগোপালপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতশনিবার(১৫ জুলাই) দিবাগত রাতে এসআই গোপাল চন্দ্র মন্ডল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল উপজেলার পৌর সদরের পুকুরপাড় তালতলা মহল্লায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৫০ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী-কে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ। আরও জানা যায়, তারা শাহজাদপুরে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যাবসা পরিচালনা করে আসছিল।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, গ্রেফতারকৃত স্বামী স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর করিয়া তাদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

শিল্প ও সাহিত্য

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

অপরাধ

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

“শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের একটি ঘাট দিয়ে অবৈধ ৬ লাখ লিটার ডিজেল তেল উত্তরাঞ্চ...