বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে ধান বোঝাই ধানসহ আন্তঃজেলা  ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে ধান বোঝাই ট্রাক ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে জনগণ আটক করে পুলিশে খবর দিলে দুই ডাকাত সদস্যকে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী থানা থেকে যশোর ট-১১-৪৬৮০ ধান বোঝাই ট্রাকটি ডাকাতি করে নিয়ে আসার পথে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড থেকে ধান বোঝাই ট্রাক সহ আন্তঃজেলা ২ জন ডাকাতকে এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দেয়। আটককৃতরা হলেন, চৌহালী উপজেলার আটিয়া সৃলঙ্গী গ্রামের মুনছুর আলীর পুত্র ফরিদুল ইসলাম ও নরসিংদী জেলার মৃত শহিদের পুত্র জাহাঙ্গীর হোসেন।

শাহজাদপুর থানার এস আই মোঃ ফারুক জানান, ড্রাইবার ও হেলপারকে মারধর করে ধান বোঝাই একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করা হয়েছে। এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এদের গ্রুপে  আরো ১০-১২ জন রয়েছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...