বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে শনিবার(১০ ডিসেম্বর) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি এবং তথ্য অধিকার শীর্ষক বিষয়ের উপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আই-কিউ এসি-এর অতিরিক্ত পরিচালক(ভারপ্রাপ্ত) বিজন কুমার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেশ প্রেমিক দক্ষ মানবসম্পদ তৈরির জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সুদক্ষ কর্মী ও সাংগঠনিক লক্ষ্য অর্জনে কর্মী প্রশিক্ষণের  গুরুত্ব অপরিসীম।  বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই। 

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম। 

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!