সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বায়ো-বাবল বা জৈব সুরক্ষাবলয় ভাঙায় কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকাকে দুই বছর নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নিরোশান ডিকভেলাকে নিষিদ্ধ করেছে ১৮ মাসের জন্য। প্রত্যেককে সাড়ে ১৮ লাখ শ্রীলঙ্কান রুপি জরিমানা করা হয়েছে। 

গত জুনের ইংল্যান্ড সফরে এই তিন ক্রিকেটার সুরক্ষাবলয় ভেঙে বাইরে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছিল, দুই শ্রীলঙ্কান ক্রিকেটার ডিকভেলা আর কুশল মেন্ডিস ডারহামের একটি রাস্তায় ঘুরছেন। ভিডিওতে না থাকলেও সেখানে আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাতিলাকাও ছিলেন বলে জানা গিয়েছিল। 

নাজির নিস্তার নামে এক ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছিলেন, ‘খারাপ খেলার পরও ডারহামে এই দুই ক্রিকেটার উদযাপন করছেন! ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরও যে ভাবে তাঁরা জৈব সুরক্ষাবলয়ের নীতি ভেঙে ইংল্যান্ডের রাত উপভোগ করছিলেন, এতে তাঁদের দায়িত্বজ্ঞানহীনতাই ফুটে ওঠে।’ 

ঘটনায় বেশ অস্বস্তিতে পড়ে এসএলসি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই তিন ক্রিকেটারকে ওই সময় দেশে পাঠিয়েছিল। দেশে ফেরার পর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করেছে এসএলসি। এর শুনানি হয়েছে গত বৃহস্পতিবার। সেই শুনানিতে তাদের এই শাস্তি দেয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

বাংলাদেশ

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...