বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

আজ ৭ অক্টোবর সন্ধ্যায় চাঞ্চল্যকর শহিদুল হত্যা মামলার প্রধান আসামী হাফিজুর রহমান খন্দকারকে সিআইডি বগুড়া জেলার একটি টিম গ্রেপ্তার করেছে। 

ঘটনার বিবরণে প্রকাশ  মৃত শহিদুলের স্ত্রী মোছা: সালমা আক্তার  সাথে মো: শাহিন খন্দকারের  পরকীয়ার  জের ধরে ২০২০ সালের ৭ জানুয়ারি  রাত্রিতে  শহিদুল ইসলাম (২৫) কে ওই শাহীন খন্দকার তার অপরাপর সহযোগীদের নিয়ে শহিদুল ইসলামের বসত বাড়ি সংলগ্ন পানি ভর্তি ডোবায় শ্বাসরোধ করে হত্যা করে। মৃত শহিদুল ইসলাম বগুড়া জেলার শেরপুর থানাধীন সূত্রাপুর আখেরি পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। 

এ ঘটনায় মৃত শহিদুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম ৪ জনকে এজাহারনামীয় আসামি করে ২০২০ সালের ১০ জানুয়ারি শেরপুর থানার মামলা নং ১৬ ধারা ৩০২/ ২০১/৩৪ পিসি  দায়ের করেন। ওই মামলার সাবেক তদন্তকারী অফিসার  শেরপুর থানার এসআই রুম্মান হাসান এজাহারনামীয় দুই জন আসামিকে অব্যাহতি দিয়ে এজাহারনামীয়  অপর দুইজন আসামি এবং তদন্তে অভিযুক্ত আরও ৪ জনসহ মোট ৬ জনের বিরুদ্ধে  বিজ্ঞ আদালতে ২০২০ সালের মে মাসের ৩১ তারিখে অভিযোগপত্র দাখিল করেন। 

এজাহারনামীয় দুই জন আসামিকে অব্যাহতি দেওয়ার কারনে বাদি বিজ্ঞ আদালতে নারাজি আবেদন করেন। বিজ্ঞ আদালত বাদীর নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটির অধিকতর তদন্ত করে রিপোর্ট প্রদান করতে সিআইডি বগুড়া জেলাকে নির্দেশ দেন। 

বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ২৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ মামলাটি সিআইডি  অধিগ্রহণ করে তদন্তকারী অফিসার হিসাবে সিআইডি বগুড়া জেলার পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান কে নিযুক্ত করেন।  

সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার  জনাব মোহাম্মদ কাউছার সিকদার এর প্রত্যক্ষ দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার  বিজ্ঞানভিত্তিক তদন্ত করে  আজ ৭ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ সন্ধ্যায় শেরপুর থানাধীন জোড়গাছা ব্রিজ এলাকা থেকে মামলার মূল হোতা হাফিজুর রহমান খন্দকার (৪৫)কে  করেন। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান খন্দকার শেরপুর থানাধীন সূত্রাপুর আখেরি পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

সিআইডি বগুড়া জেলার একটি বিশেষ টিম আসামিকে পুলিশ হেফাজতে রেখে  জিজ্ঞাসাবাদ করছে।   

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...