সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বুধবার (৭ জুন) দুপুরে জাতির পিতার ম্যুরাল ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন নরিনা ইউপি চেয়ারম্যান মোঃ আবু শামীম।
এসময় নরিনা ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা গাজী মোঃ ইজ্জত আলী, মোঃ মজিবুর ফকিরসহ সকল ইউপি সদস্যবৃন্দ ও অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ইউপি চেয়ারম্যান আবু শামীম বলেন, ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির পিতার ম্যুরাল উদ্বোধন করে ইতিহাসের অংশ হলো নরিনা ইউনিয়ন পরিষদ। জাতির পিতার ঐতিহাসিক ম্যুরালের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের তালিকাসহ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ নির্মিত হওয়ায় এটি মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি ইউনিয়নে পরিণত হয়েছে। আমি মনে করি, এটি অন্যান্য ইউনিয়নের জন্য উদাহরণ হতে পারে।
ম্যুরাল উদ্বোধন শেষে জাতির পিতা ও তার পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
সম্পাদকীয়
রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
