বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

টানা তিন দিনের ছুটির ফাঁদে বাংলাদেশ। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে দু-দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিজয় দিবসের ছুটি। এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ ডিসেম্বর) দু-দিন সাপ্তাহিক ছুটি।

চলতি বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকুরেরা। এরমধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ১৬ ডিসেম্বর দেশে সাধারণ ছুটি থাকে। টানা তিনদিনের ছুটি পেয়ে দারুণ খুশি সরকারি ও বেসরকারী কর্মকর্তা-কর্মচারীরা। 

টানা তিনদিনের ছুটির কারণে ইতোমধ্যে বাস, লঞ্চ ও রেল স্টেশনে যাত্রী বেড়েছে। অনেকে আগেই ঢাকা ছাড়ছেন বলে জানা গেছে। দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় চলতি বছরের ৫ এপ্রিল ভোর ৬টা থেকে প্রথমে লকডাউন দেয় সরকার। 

এরপর দফায় দফায় বাড়ে এর মেয়াদ। সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করলে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এ বিধিনিষেধ গত ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে মোটামুটি সবকিছু খুলে দেয়া হয়।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...