শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চীনের সিনোফার্ম কোম্পানি থেকে আগের চেয়েও কম দামে করোনার দেড় কোটি টিকা কিনবে বাংলাদেশ। এ বিষয়ক একটি ক্রয় প্রস্তাব আজ বুধবার ( ১৪ জুলাই) সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। সিনোফার্মার টিকা সাপ্লিমেন্টাল এগ্রিমেন্ট-১ এর আওতায় টিকাগুলো সরবরাহ করা হবে।

এদিকে চীনের সঙ্গে নতুন করে আরও ২০ লাখ ডোজ টিকার চুক্তি করেছে সরকার। নতুন এই চুক্তির টিকা ও পুরনো চুক্তির অবশিষ্ট এক কোটি ৩০ লাখ ডোজ টিকা আগের চুক্তিমূল্যের চেয়ে কম দামে আনা হবে।

সিনোফার্মের এই টিকার দাম এখন কত পড়বে এবং কত দিনের মধ্যে এ টিকা আসবে—এসব বিষয়ে কোনো তথ্য দেননি অর্থমন্ত্রী। তিনি জানান, ‘চীন থেকে টিকা কেনা নিয়ে আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম। তাই বিশদ বলা সম্ভব হচ্ছে না। টেকনিক্যাল সমস্যা আছে।’ চুক্তি অনুযায়ী চীন ইতোমধ্যে বাংলাদেশকে বিভিন্ন ধাপে ২০ লাখ ডোজ টিকা দিয়েছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, টিকা নিয়ে যেটা বলার আছে, সেটা হচ্ছে আগের চেয়ে টিকার দাম কম। টিকা কেনার বিষয়ে আগে আমরা পিছনে পড়ে গিয়েছিলাম। এই পার্চেজগুলো সিলেকটিভ পার্চেজ। এগুলোর বিষয়ে টেকনিক্যাল কারণেই আমরা বিস্তারিত বলতে পারি না। এখন টিকাগুলো কবে আসবে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত...

করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক

স্বাস্থ্য

করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সা...

শাহজাদপুরে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন

অপরাধ

শাহজাদপুরে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন

ডেস্ক নিউজঃ গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির সময় গুলিবিদ্ধ দৈ...

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়