গত বিশ্বকাপ ফাইনালের দুর্দান্ত ইনিংস কিংবা অ্যাশেজে ইংল্যান্ডকে ম্যাচ জেতানো। সম্প্রতি আলোচিত ক্রিকেটারদের মধ্যে অন্যতম বেন স্টোকস। ইংল্যান্ডের এই ক্রিকেটার এবার বিরতিতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
জানা গেছে, মূলত মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই ক্রিকেট থেকে বিরতিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার। সঙ্গে নিজের আঙ্গুলের চোটও এখনো পুরোপুরি সেরে উঠেনি তার। বিরতিতে যাওয়ার এটিও অন্যতম কারণ।
কয়েক দিন পরই ইংল্যান্ড টেস্ট সিরিজে মাঠে নামবে ভারতের বিপক্ষে। এই সিরিজের স্কোয়াডে ছিলেন স্টোকস। তার জায়গায় দলে নেওয়া হয়েছে ক্রেইগ ওভেটনকে।
ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে গিলস বলেন, ‘খুব কম স্বাধীনতা নিয়ে পরিবারের বাইরে বেশির ভাগ সময় থাকা সত্যিই খুব চ্যালেঞ্জিং। গত ১৬ মাস ধরে ক্রমাগত জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকা সত্যিই অনেক কঠিন। এটা সবার ভালো থাকাতেই প্রভাব রেখেছে। যত সময় দরকার ততটাই পাবে স্টোকস। আমরা ভবিষ্যতে ইংল্যান্ডের হয়ে তার খেলার দিকে তাকিয়ে আছি।’
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
কামারখন্দ
কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত
সিরাজগঞ্জের কামারখন্দে মা ও শিশু ছেলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার (০৮ মে) বিকেলে রাজশাহী মেডিক...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
