মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) শাহজাদপুর হাইস্কুল মাঠে শাহজাদপুর ক্রিকেটার্স এসোসিয়েশন আয়োজিত এসপিএল (শাহজাদপুর প্রিমিয়ার লীগ) সেশন-২ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেলায় শাহজাদপুর টাইগার্সকে ১১৯ রানের ব্যবধানে পরাজিত করে দুরন্ত শাহজাদপুর চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। টসে জিতে শাহজাদপুর টাইগার্সের অধিনায়ক দুরন্ত একাদশকে ব্যাট করার আমন্ত্রণ জানান। দুরন্ত একাদশ নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৮০ রানের বিশাল স্কোর করে। ২৮১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শাহজাদপুর টাইগার্স সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করতে সমর্থ হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের অধিনায়ক ও টিম ম্যানেজারের হাতে পুরষ্কার তুলে দেন স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি চয়ন ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন প্রমূখ।
উক্ত ফাইনাল খেলায় অনবদ্য ১৩৯ রান করে ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন সোহান। ৩টি সেঞ্চুরিসহ সর্বোচ্চ ৬২৮ রান ও ১৪টি উইকেট সংগ্রহ করে ম্যান অবদ্যা সিরিজও নির্বাচিত হন সোহান। ফাইনাল খেলা পরিচালনা করেন আম্পায়ার কাজী আহাদ ও সবুজ শেখ। উক্ত ফাইনাল খেলায় বিপুল পরিমান ক্রীড়ামোতি দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। মোট ১০ দল এ টুর্নামেন্টে অংশ নেয়।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
