অলিম্পিকে করোনা সচেতনতা বাড়াতে অলিম্পিক আয়োজকদের অভিনব ব্যবস্থা। ছবি: টুইটার
অলিম্পিকে করোনা সচেতনতা বাড়াতে অলিম্পিক আয়োজকদের অভিনব ব্যবস্থা। ছবি: টুইটার
টোকিও অলিম্পিক শুরু শুক্রবার। যে মহামারিতে গত বছর অলিম্পিক হয়নি, এবারও পিছু ছাড়ছে না ভয়ংকর ভাইরাস! একটু অন্য পরিবেশেই এবার হচ্ছে অলিম্পিক। করোনা সচেতনতা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আয়োজকেরা। এটির অংশ হিসেবে সর্বশেষ সংযোজন ‘অ্যান্টি সেক্স বেড’! খেলোয়াড়দের জন্য বেডগুলো এমনভাবে তৈরি হয়েছে যে একজনের বেশি মানুষ খাটে উঠলে তা ভেঙে যাবে!
অলিম্পিক ভিলেজে প্রবেশ করার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। খেলোয়াড় ও অলিম্পিকের সঙ্গে জড়িত সবাইকে চার দিন পরপর করোনা পরীক্ষা করাতে হবে। অলিম্পিকের স্বাস্থ্যবিধিতে আরও বলা হয়েছে, অলিম্পিকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বাস বা ট্রেনের মতো কোনো গণপরিবহনে যাতায়াত করতে পারবেন না। প্রয়োজনে অলিম্পিক থেকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হবে খেলোয়াড়দের। অলিম্পিক ভিলেজের মধ্যে বাইরের মানুষদের সঙ্গে মেলামেশাও বন্ধ।
সংক্রমণ প্রতিরোধে ভিলেজে কেউ যেন শারীরিক সম্পর্ক স্থাপন না করেন, সে লক্ষ্যেই এই অ্যান্টি সেক্স বেড! অলিম্পিকের রীতি অনুযায়ী গেমস ভিলেজে ঢোকার সময় কনডম বা জন্ম নিরোধক দেওয়া হয়। এবার সেখানে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা হচ্ছে সেগুলো না ব্যবহার করে স্মারক হিসেবে দেশে নিয়ে যাওয়ার।
এত কিছুর পরও করোনা ঢুকে পড়েছে গেমস ভিলেজে। গতকাল একজন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। তিনি অ্যাথলেট ছিলেন না। তবে আজ অবশ্য দুজন অ্যাথলেট করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। টোকিও অলিম্পিককে ঘিরে শুরু থেকেই সংশয়ের মেঘ। তবু আয়োজকদের চেষ্টার কমতি নেই।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
সম্পাদকীয়
রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
