শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে বেলতৈল ইউনিয়ন পরিষদের সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন প্রচারণার অভিযোগ এনে এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বেলতৈল ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। শুক্রবার বেলা ১১ টায় বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম কাঁদাই বাজারের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলন শেষে যে সকল প্রকল্প নিয়ে অপপ্রচার করা হয়েছে সেগুলো সরেজমিনে গিয়ে ঘুরে ঘুরে সাংবাদিকদের দেখান ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, "২০২১ সালের ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী সরকার মোহাম্মদ আলী আমকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে এবং আমার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত ৫ টি প্রকল্প নিয়ে কাল্পনিক তথ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে নানারকম অপপ্রচার চালাচ্ছেন যা চরম মানহানিকর এবং কুরুচিপূর্ণ। এইধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট দাবী করে চেয়ারম্যান আরও বলেন, যে পাঁচটি প্রকল্প দেওয়া আছে তা আপনারা সরেজমিনে দেখলেই বুঝতে পারবেন এগুলো শতভাগ বাস্তবায়ন হয়েছে।"

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''অতীতে ইউনিয়ন পরিষদে সমাজের টাউট বাটপার বেষ্টিত যে নোংরা পরিবেশ ছিল জনগণ  আমাকে নির্বাচিত করার পর তা সম্পূর্ণ বদলে গেছে। এরা আমার কাছে থেকে অনৈতিক সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছে।'' 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  প্রকল্পের পিআইসি ইউপি সদস্য নুরুল ইসলাম চান্নু, এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব্বি  আলহাজ্ব আনছার আলী (৭৪), মোঃ ইসহাক আলী (৬৫), মোঃ ছলিম শেখ (৫৫) সহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র...

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

অপরাধ

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়