সাংবাদিক রতন ইকবাল পুলিশ বিভাগে ১৯৮৯ সালে সরাসির এসআই পদে যোগদানের পর ইকবাল হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেন। তিনি সদ্য অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন।
সিআইডি বগুড়া জেলার সহকারি পুলিশ সুপার হিসেবে জনাব মো: হাসান শামীম ইকবাল কর্মরত ছিলেন। তিনি তার কর্মদক্ষতায় পুলিশ বিভাগের উর্দ্ধতন অধস্তন অনেকের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন।
২০০৪ সালে তিনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে ডিবি ঢাকাসহ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ১২ টি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে পুলিশ বিভাগের ভাবমুর্তি উজ্জ্বলসহ ব্যাপক সুনাম অর্জন করেন এই পুলিশ কর্তা। দক্ষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুলিশ বিভাগে যথেস্ট সুনাম রয়েছে এই কর্মকর্তার।
২০০৭ সালে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ থাকাকালে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অগ্রনী ভুমিকা পালন করে পুলিশ বিভাগসহ সাধারন জনগনের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
১৯৮৭ সালে এই পুলিশ কর্তা সাংবাদিকতায় স্বাধীনতা পদকে ভূষিত হন। তিনি প্রথম সারির সাংবাদিক হিসেবে দি বাংলাদেশ অবজারভার এবং ডেইলী নিউজ পত্রিকায় কাজ করে অভূতপূর্ব প্রশংসা অর্জন করেন। তিনি সাংবাদিক তৈরীর কারিগর হিসেবে পাবনা জেলায় ব্যাপক পরিচিত। তিনি সাংবাদিকতা জীবনে একজন দক্ষ আলোকচিত্রীসহ বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির জনপ্রিয় সদস্য ছিলেন।
কেন সাংবাদিকতা জীবন থেকে পুলিশ বিভাগে আসা? এ প্রশ্নের জবাবে তিনি জানান পুলিশ বিভাগে জনগনের সেবা করার সুযোগ অনেক বেশী।তার কাছে গিয়ে কেউ পুলিশি সেবা পাননি এমন সংখ্যা অতি নগণ্য।
তিনি ব্যাক্তিগত জীবনে একমাত্র কন্যা সন্তানের জনক। তাঁর কন্যা বর্তমানে চিকিৎসা পেশায় কর্মরত আছেন। জনাব ইকবাল পিতার বড় সন্তান। তিনি ১৯৬৪ সালে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
সম্পাদকীয়
রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
