শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় নাঈমুল হাসান রনি (৩০) নামের এক ভুয়া সার্জেন্টকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া গ্রামের আলী আজগরের ছেলে। রবিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের বোয়ালকান্দি নামক এলাকায় হানিফ হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করে জনতা। সন্ধ্যার পর দিকে সলঙ্গা থানা পুলিশে সোপর্দ করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক সার্জেট পুলিশ আব্দুল গনি জানান, ঢাকা - বগুড়া মহাসড়কের বোয়ালকান্দি এলাকায় খাদে পড়ে থাকা একটি ট্রাকের চালক ও হেলপারের কাছে নিজেকে সার্জেন্ট পরিচয় দিয়ে চাঁদা দাবী করে রনি। এ সময় আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ডিসকভারী মোটর সাইকেলসহ তাকে আটকের পর সলঙ্গা থানায় সোপর্দ করা হয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক