বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির, বুধবার, ১৫ মে- ২০১৯ খ্রিষ্টাব্দ : আজ বুধবার শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ (মিল্কভিটা) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন- ২০১৯ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান, শাহজাদপুরের গর্বিত সন্তান, সততা, আদর্শ ও পরোপকারের মূর্ত প্রতীক, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সমবায়ী, সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, শাহজাদপুরের যমুনা কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি, সিরাজগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি, শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ৩য় বারের মতো মিল্কভিটার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া উক্ত নির্বাচনে মিল্কভিটার চেয়ারম্যান পদে নির্বাচিত টুঙ্গীপাড়া কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি শেখ নাদির হোসেন লিপু এবং ৫ পরিচালক পদে ময়মনসিংহের দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা, চট্টগ্রামের কর্ণফুলী কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ নাজিম উদ্দিন হায়দার, সাতক্ষীরার শাহাপুর কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি তপন কুমার ঘোষ, রংপুরের তিস্তা কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আব্দুল্লা আল হাদী এবং শাহজাদপুরের ধলাই কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আব্দুস সামাদ ফকিরও শপথ গ্রহণের মধ্য দিয়ে স্ব-স্ব পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে, ৩য় বারের মতো দেশের সর্ববৃহৎ সমবায়ী প্রতিষ্ঠান মিল্কভিটার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শাহজাদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের সমবায়ী গো-খামারীসহ বিভিন্ন মহল থেকে দেশসেরা সমবায়ী, শাহজাদপুরের জননন্দিন আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলুকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দেশের দুগ্ধশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুর উপজেলার বেশ কয়েকজন সমবায়ী গো-খামারীরা জানান, ‘এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলু মিল্কভিটার ভাইস চেয়ারম্যান হিসেবে ১ম বার দায়িত্ব গ্রহণ করার পর থেকে ২য় বার ও আজ অবধি মিল্কভিটা থেকে কোন বেতন, ভাতা, সুযোগ, সুবিধা না নিয়েই মিল্কভিটার উন্নয়নে ও দেশের সমবায়ী গো-খামারীদের ভাগ্যোন্নয়নে এক আত্মনিবেদিত প্রাণ হিসেবে সততা ও আদর্শের সাথে কাজ করায় মিল্কভিটা লোকসানী প্রতিষ্ঠান থেকে বর্তমানে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত হয়েছে। সেইসাথে, শেখ মো: আব্দুল হামিদ লাবলুর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালীন সময়েই মিল্কভিটার দুধ দেশের সকল দুধের ব্রান্ড কে পেছনে ফেলে দেশসেরা দুধের শীর্ষ ব্রান্ডের সম্মান অর্জনে সক্ষম হয়েছে এবং মিল্কভিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’ অপরদিকে, ৩য় বারের মতো নির্বাচিত মিল্কভিটার সফল ভাইস চেয়ারম্যান এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু এ প্রতিনিধিকে বলেন,‘ গ্রামের কৃষকেরা যাতে গাভী লালন পালন করে আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং শহরের শিশুরা যাতে পুষ্টিকর দুধের অভাবে পুষ্টিহীনতায় না ভোগে সেই লক্ষ্যে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিল্কভিটা প্রতিষ্ঠা করেছিলেন। জাতিরজনকের সেই লক্ষ্য পূরণে ও দেশের সকল প্রত্যন্ত অঞ্চলে মিল্কভিটার সব ধরনের দুগ্ধজাত সামগ্রী সরবরাহের লক্ষ্য নিয়ে মিল্কভিটার সফল ও দক্ষ চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু'র বলিষ্ঠ ও যুগোপযোগী নেতৃত্বে মিল্কভিটার ব্যবস্থাপনা পরিষদ ইতিপূর্বেও কাজ করেছেন ভবিষ্যতেও কাজ করে যাবেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সেই লক্ষ্য পূরণে মিল্কভিটার আওতাভুক্ত সকল সমবায়ী গো-খামারিসহ সংশ্লিষ্টদের সর্বোপরি আপামর দেশবাসীর সহযোগীতাও তিনি কামনা করেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...