বিনোদন ডেক্স: ক্যাটরিনা কাইফের চেয়ে নবাগত ইসাবেলা মেধাবী। ‘ড. ক্যাবি’ ছবিতে ক্যাটের ছোটবোন ইসাবেলার প্রশংসা করতে গিয়ে এমন মন্তব্য করেন বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান। জানা গেছে, নিজের প্রযোজিত ছবিতে ক্যাটের অনুরোধেই ইসাবেল কাইফকে অন্তর্ভুক্ত করেছেন সালমান।
সম্প্রতি কানাডায় ‘ড. ক্যাবি’ ছবির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘আমি মনে করি, ক্যাটরিনার চেয়ে ইসাবেল বেশি মেধাবী’। ইসাবেল সম্পর্কে এই মন্তব্য ক্যাটরিনা হয়তো ভালো ভাবে নেবেন না বলেও জানান। খবর ইন্ডিয়া টুডে।
‘ড. ক্যাবি’ ছবির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইসাবেলের সঙ্গে নাচতেও দেখা গেছে সালামানকে।
‘ড. ক্যাবি’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইসাবেল কাইফ, কুনাল নায়ার, লিলি সিং, বিনয় বিরমনি প্রমুখ। ছবিটি ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।
এদিকে ইংরেজি ভাষায় নির্মিত ‘ড. ক্যাবি’ ছবি হিন্দিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি আঞ্চলিক ভাষায় ডাবিং করে ভারতসহ এশিয়ার কয়েকটি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন সালমান খান।
‘ডক্টর ক্যাবি’ ছবিটি প্রযোজনার মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেতা। ছবিটির পরিচালক কানাডীয় চলচ্চিত্র নির্মাতা জ্যঁ-ফ্রাসোয়া পলিয়ট।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
