শাহজাদপুর প্রতিনিধিঃ সাভারের সিডিডির ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’ এখন শাহজাদপুরে । গত ১৫ দিন ধরে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দরগাহপাড়া মসজিদ ঘাট বটতলা এলাকায় করতোয়া নদীতে নোঙর ফেলে অবস্থান নিয়ে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের প্রতিবন্ধি হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত প্রায় ৬০০ রোগীদের বিনা মূল্যে সুচিকিৎসা দিয়েছে। আগামী দেড় মাস এখানে অবস্থান নিয়ে এ এলাকার আরও ২ হাজার প্রতিবন্ধিদের এ চিকিৎসা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এ ব্যাপারে জীবন তরীর ব্যবস্থাপক শুভ্রকান্তি দে বলেন, ২ মাসে ৬০০ রোগী দেখার কথা থাকলেও ১৫ দিনেই সে টার্গেট ফিলাপ হয়েছে। এলাকায় রোগীর সংখ্যা বেশী হওয়ায় তারা চিকিৎসা প্রদান অব্যাহত রেখে নির্ধারিত সময় পর্যন্ত যতো রোগী আসবে তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের একজন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসে এ সব সুবিধা বঞ্চিত প্রতিবন্ধি রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিচ্ছে। এ ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভাসমান জীবন তরী হাসপাতালে নিয়োজিত চিকিৎসক দল রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিয়ে আসছে। এখানে চোখ, নাক, কান, গলা, বাত, অর্থপেডিক, দাতেঁর চিকিৎসা সহ সকল ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের মাঝে কিছু কিছু ওষুধও বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। এ ছাড়া বিনা মূল্যে বাত ও অর্থপেডিক রোগিদের ফিজিও থেরাপি দেওয়া হচ্ছে। ইতি মধ্যেই ভাসমান হাসপাতাল জীবন তরী এলাকার হত দরিদ্রদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। জীবন রক্ষায় প্রতিদিনই শত শত হত দরিদ্র নারী পুরুষ ও শিশু দূর দূরন্ত থেকে চিকিৎসা নিতে এসে ভীড় করছে। এ জীবন তরীর চিকিৎসক দল হাসি মুখে আদর ও স্নেহের সাথে কাছে টেনে নিয়ে পরম যতেœর সাথে চিকিৎসা প্রদান করছে। যা প্রাইভেট চিকিৎসকের কাছে ২০০ থেকে ৫০০ টাকা ফি দিয়েও সিরিয়াল দিয়েও পাওয়া যায়না। ফলে চিকিৎসা নিতে আসা এ সব সুবিধা বঞ্চিত রোগীরা তাদের ব্যবহার ও যতেœ আবেগাপ্লুত ও মুগ্ধ হয়ে পড়ছে। চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, মানুষ হাসপাতালে যায় চিকিৎসা নিতে দেখেছি,কিন্তু হাসপাতাল রোগীর বাড়ীর ঘাটে আসে তা দেখিনি। দেখলাম চিকিৎসা নিলাম । এ যেন পরম পাওয়া।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
রাজনীতি
শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি
নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...
রাজনীতি
‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...
অর্থ-বাণিজ্য
ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা
চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...
রাজনীতি
২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...
