শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা বিক্রি হয়েছে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়। করোনাভাইরাস (কোভিড-১৯) দুর্যোগ মোকাবেলায় অর্থ সংগ্রহের জন্য তার চশমা নিলামে তোলা হয়। ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে এটি কিনে নিয়েছেন হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টায় এই নিলাম হয়। নিলামে অংশ নেন হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। এছাড়া আরও অংশ নেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিমি, ইরেশ যাকের, সাজু খাদেমসহ অনেকে। বৃহস্পতিবার রাত ১১টায় ১ লাখ টাকা থেকে বিড শুরু হয়। এরপর তা থেমে থেমে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকা ওঠে। জানা যায়, নিলামে প্রাপ্ত পুরো অর্থ ব্যয় হবে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবেলায়। এর আগে ক্রিকেটার সাকিব আল হাসান, তাহসান নিলামে তাদের স্মৃতিমাখা জিনিস তোলেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...