শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ বন্যার পানি কমতে থাকলেও সিরাজগঞ্জ জেলার শাহ্জাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়নের অধিকাংশ মাঠ ঘাট ও আবাদি জমি বন্যার পানিতে তলিয়ে রয়েছে। এছাড়া বন্যার পানির তীব্র স্রোতে শাহজাদপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল ধীতপুরে ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত ১ সপ্তাহে যমুনার দুর্গম চরাঞ্চল ধীতপুর গ্রামের শতাধিক ঘরবাড়ি যমুনা গর্ভে বিলিন হয়ে গেছে। রাক্ষুসী যমুনার ভাঙ্গনের তীব্রতায় এলাকাবাসি তাদের ঘরবাড়ি সরিয়ে নিতেও সময় পাচ্ছে না। এলাকাবাসী জানায়, যমুনা নদীর তলদেশে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে নিচ দিয়ে ঝর্ণার মতো কেটে বিশাল এলাকা জুড়ে নিচ দিকে দেবে যাচ্ছে। ওই ভয়াবহ ভাঙ্গনে এলাকাবাসি সর্বস্ব হারিয়ে নিঃস্ব ও ছিন্নমূলে পরিণত হচ্ছে এলাকার শত শত মানুষ। ধীতপুর গ্রামের গ্রাম পুলিশ আব্দুল মালেক জানান, ‘যমুনার পানি কমতে শুরু করার পর থেকে ওই গ্রামের ১ হাজার পরিবার তাদের বসতভিটা নিয়ে চরম উদ্বেগ আর উৎকন্ঠায় প্রতিটি মুহুর্ত অতিবাহিত করছেন। যমুনার কড়াল গ্রাসে গত ১ সপ্তাহে ওই গ্রামের আলেম, মোহাই হোসেন,হায়াত আলী,রাজু,রাজ্জাক, সর্দার,শরৎ, রফিকুল ইসলাম,ঠান্ডু মিয়া,হযরত আলী,মোহাম্মদ আলী, এনতাজ প্রাং,আক্কাছ আলী, শুকুর আলী, শহিদুল ইসলামসহ শতাধিক হতদরিদ্র গ্রামবাসীর ঘরবাড়ি যমুনা গর্ভে বিলিন হয়ে তারা পথে বসে গেছে। তাদের সরকারি বা বেসরকারিভাবে কোন অর্থ সহায়তা প্রদান করা হয়নি। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করলেও নদী ভাঙ্গন রোধে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। এখনোও ওই গ্রামের প্রায় ১’শটি বাড়িঘর হুমকির মুখে রয়েছে। যে কোন সময় ওইসব বাড়িঘরও যমুনাগর্ভে বিলিন হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।’ এ ব্যাপারে এলাকাবাসী যমুনার কড়াল গ্রাস থেকে ধীতপুরবাসীকে রক্ষায় যথাযথ ব্যবস্থাগ্রহনের জন্য সংশ্লিষ্টদের আশু সুদৃষ্টি কামনা করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”